বেঙ্গল ওয়েব সলিউশনের আয়োজনে এবং খুকুমণির নিবেদনে অনুষ্ঠিত হল বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ‘অমৃতের সন্ধানে’। ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক ভাবধারায় সমৃদ্ধ কালজয়ী সংগীতকে কেন্দ্র করে সাজানো হয়েছিল অনুষ্ঠান। সুরের অর্ঘ্য নিয়ে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলার প্রথিতযশা শিল্পীরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চন্দ্রাবলী রুদ্র দত্ত, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শম্পা কুণ্ডু, প্রদীপ দত্ত সহ আরও অনেকে। সংস্থার তরফে উপস্থিত ছিলেন ডিরেক্টর অরিত্র রায়চৌধুরী ও রিয়া চট্টোপাধ্যায় রায়চৌধুরী। অনুষ্ঠান উপভোগ করেন দর্শক।



