Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মভূমি পিজিতে ডাঃ মণি ছেত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন

এর থেকে সেরা চলে যাওয়া বোধহয় দ্বিতীয় হয় না।

কর্মভূমি পিজিতে ডাঃ মণি ছেত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এর থেকে সেরা চলে যাওয়া বোধহয় দ্বিতীয় হয় না। যে হাসপাতালে চিকিৎসা, শিক্ষকতা, প্রশাসনিক দায়িত্ব সামলানো সহ নানা কাজে দীর্ঘসময় কেটেছে, সেই পিজির আপামর চিকিৎসক, নার্স, জুনিয়র ডাক্তার, ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মীরা উজাড় করে শ্রদ্ধা জানাল ‘ভূমিপুত্র’, কিংবদন্তি চিকিৎসক প্রয়াত ডাঃ মণি ছেত্রীকে। রবিবার রাত ১০টা ১০ নাগাদ ১০৬ বছর বয়সে পরলোকগমন করেন বাংলার চিকিৎসাক্ষেত্রে এই উজ্জ্বল নক্ষত্র। আত্মীয়স্বজন কালিম্পং সহ বিভিন্ন জায়গা থেকে শ্রদ্ধা জানাতে শহরে আসবেন, তাই সোমবার দেহ শায়িত ছিল বালিগঞ্জ ফাঁড়ির বাসভবনে। মঙ্গলবার অন্তিম কাজের জন্য দেহ নিয়ে পরিবার ও ঘনিষ্ঠ চিকিৎসক ছাত্ররা কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে রওনা হন। মাঝে ডাঃ ছেত্রীর কর্মভূমি পিজির অ্যাকাডেমিক বাড়ির একতলায় বেশ কিছুক্ষণ শায়িত রাখা হয়। অসংখ্য মানুষ শ্রদ্ধা জানান। এরপর শেষকৃত্যের জন্য দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলায়। পরিবারের লোকজন ছাড়াও এদিন ডাঃ অঞ্জনলাল দত্ত, ডাঃ অভিজিৎ চৌধুরী সহ বহু বিশিষ্ট চিকিৎসক তথা ডাঃ ছেত্রীর ছাত্র ও গুণমুগ্ধরা তাঁর শেষযাত্রায় সঙ্গী হন।

Advertisement
সম্পর্কিত সংবাদ