Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রদ্ধাজ্ঞাপন

রবিচ্ছায়ার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে কবিপ্রণাম অনুষ্ঠিত হল এক অপূর্ব অনুষ্ঠান।

শ্রদ্ধাজ্ঞাপন
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• রবিচ্ছায়ার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে কবিপ্রণাম অনুষ্ঠিত হল এক অপূর্ব অনুষ্ঠান। সুদেষ্ণা সান্যাল রুদ্রের পরিচালনায় রবিচ্ছায়ার শিল্পীদের সমবেত কণ্ঠে সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। সুদেষ্ণা সহ বিশ্বরূপ রুদ্র, মণীষা মুরলী নায়ারের মতো শিল্পীদের উপস্থাপনা মনোমুগ্ধকর। সংস্থার তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয় দুর্গাচরণ মজুমদারকে। সংগীত শিল্পী দুর্নিবার সাহার কণ্ঠে ‘সুখহীন নিশিদিন’ অপূর্ব লাগে। এছাড়াও কবিতা ও নৃত্য পরিবেশনে দর্শক-শ্রোতার হৃদয় জয় করলেন শ্রাবণী সেন, শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।  

Advertisement

অপর্ণা তাঁতী 

Advertisement
সম্পর্কিত সংবাদ