Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রাইবুনাল গঠিত, এবার তালিকা?

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ‘বিচারাধীন’ ভোটারদের আপত্তি ও দাবিদাওয়া নিষ্পত্তি করতে ট্রাইবুনাল গঠন করল কলকাতা হাইকোর্ট।

ট্রাইবুনাল গঠিত, এবার তালিকা?
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ‘বিচারাধীন’ ভোটারদের আপত্তি ও দাবিদাওয়া নিষ্পত্তি করতে ট্রাইবুনাল গঠন করল কলকাতা হাইকোর্ট। ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন হয়েছে। রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় সহ ১৯ বিচারপতি। অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পর এখানে আপিল করা যাবে। অনলাইন ও অফলাইন দু’টি উপায়ে আবেদন করা যাবে। ইসিআইনেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন। আর জেলাশাসক, এডিএম ও মহকুমা শাসকের কাছে অফলাইনে।

Advertisement

তবে ‘বিচারাধীন’ ভোটারদের প্রথম তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা অব্যাহত। জানা যাচ্ছে, ইদের পরই তা প্রকাশ হতে পারে। সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত ২৭ লক্ষের কিছু বেশি নথি নিষ্পত্তি হয়েছে। এ পর্যন্ত ২৩ হাজার বুথে অতিরিক্ত তালিকা পৌঁছেছে। ৮০ হাজার বুথে পৌঁছে গেলেই তা প্রকাশ হয়ে যাবে।

সম্পর্কিত সংবাদ