Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধায়ক পুত্রের পা ধুয়ে দিলেন আদিবাসী মহিলা, জগদ্দলে বিতর্ক

কাউগাছি ১ পঞ্চায়েত এলাকায় আদিবাসী মহিলা পা ধুয়ে দিচ্ছেন বিজেপির জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেশ কুমারের ছেলে ঋত্বিক সুরোলিয়ার।

বিধায়ক পুত্রের পা ধুয়ে দিলেন  আদিবাসী মহিলা, জগদ্দলে বিতর্ক
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাউগাছি ১ পঞ্চায়েত এলাকায় আদিবাসী মহিলা পা ধুয়ে দিচ্ছেন বিজেপির জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেশ কুমারের ছেলে ঋত্বিক সুরোলিয়ার। সেই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছেন সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। যাকে কেন্দ্র করে বারাকপুর শিল্পাঞ্চলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা বলতে শুরু করেছেন, বিজেপির রাম রাজত্বে এটাও দেখতে হল। জন্মদিন বলে বিধায়কের পুত্রের পা ধুয়ে দেবেন মহিলারা। পশ্চিমবাংলায় মধ্যযুগ ফিরে আসছে। অবশ্য জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার কোনো মন্তব্য করতে চাননি। তবে আদিবাসী মহিলাদের এটা ট্র্যাডিশন।  ১ সেপ্টেম্বর রাজেশ কুমারের ছেলে ঋত্বিক সুরোলিয়ার জন্মদিন ছিল। জন্মদিনে তাঁর দিনভর ঠাসা কর্মসূচি ছিল। কাউগাছি আদিবাসী পাড়ায় ঋত্বিক সুরোলিয়া পৌঁছলে তার পা ধুয়ে দেওয়া হয়। সেই ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, বাংলায় কি রাজতন্ত্র ফিরে এল? বিধায়কের ছেলের জন্মদিন পালন করতে হবে? আদিবাসী মহিলা তার পা ধুয়ে দেবে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ