Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ছেলেধরা গুজবের জেরে আদিবাসী যুবককে গণপিটুনি, বিক্ষোভ গ্রামবাসীদের

ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে পথ অবরোধ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের। বুধবার ঘটনাটি ঘটেছে বোলপুর-ইলামবাজার সড়কের মির্জাপুর বাসস্ট্যান্ডের কাছে

ছেলেধরা গুজবের জেরে আদিবাসী যুবককে গণপিটুনি, বিক্ষোভ গ্রামবাসীদের
  • ১১ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে পথ অবরোধ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের। বুধবার ঘটনাটি ঘটেছে বোলপুর-ইলামবাজার সড়কের মির্জাপুর বাসস্ট্যান্ডের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমত উত্তেজনা ছড়ায়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মির্জাপুর এলাকার বাসিন্দা মঙ্গলা বাসকি নামে এক যুবক রায়পুর হয়ে কাকুটিয়া যাচ্ছিলেন। তাঁর অজ্ঞাত অবস্থাতেই বেশ কয়েকজন তাঁকে ছেলেধরা বলে সন্দেহ করতে শুরু করে। পরিস্থিতি বুঝে উঠবার আগেই তাঁকে একদল লোক বেধড়ক মারধর করতে শুরু করে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই আহত  যুবককে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে আদিবাসী যুবকটির।  

এদিকে ক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায় এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে মির্জাপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তায় বসে অবরোধ শুরু করেন। আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ এই বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ