Bartaman Logo
৯ জুন, ২০২৬

কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলার ছক টিআরএফ জঙ্গিদের

কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলার ছক টিআরএফ জঙ্গিদের
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কাশ্মীরে আরও বড়সড় হামলার ছক কষছে লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। তারা নতুন করে কাশ্মীরি পণ্ডিত এবং অমুসলিম পরিযায়ী শ্রমিকদের উপর হামলার পরিকল্পনা নিচ্ছে বলে গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে। এব্যাপারে নিরাপত্তা বাহিনীকে তারা সতর্কও করে দিয়েছে। গোয়েন্দাদের মতে, পহেলগাঁওয়ে হামলার পর উপত্যকায় ন’জন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, এই ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে টিআরএফ। যে কারণে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কাশ্মীরি পণ্ডিত ও পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ছক কষেছে জঙ্গিরা। গোয়েন্দা সতর্কবার্তা পেয়ে স্পর্শকাতর এলাকায় নজরদারি ও রাস্তায় তল্লাশি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ