Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ট্রেন্ড সেটার সলমন

৩০ মার্চ মুক্তি পাচ্ছে সলমন খান অভিনীত ‘সিকান্দার’। ক্যালেন্ডারে চোখ বোলালেই স্পষ্ট হবে ওই দিন রবিবার।

ট্রেন্ড সেটার সলমন
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

৩০ মার্চ মুক্তি পাচ্ছে সলমন খান অভিনীত ‘সিকান্দার’। ক্যালেন্ডারে চোখ বোলালেই স্পষ্ট হবে ওই দিন রবিবার। সাধারণত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা। তারপরের দু’দিন শনি ও রবিবার উইকএন্ড। সিনে ব্যবসার মূল ভরকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এই দু’টি দিনকে। সাম্প্রতিক অতীতে বৃহস্পতিবার সিনেমা মুক্তির ‘ট্রেন্ড’ লক্ষ্য করা গিয়েছে। এই ট্রেন্ডই ভাঙতে চাইছেন সলমন। বর্তমানে মুক্তির প্রথম দিনের বক্স অফিসের কালেকশনকে ছবির সাফল্যের অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে সপ্তাহের অন্যদিনের তুলনায় রবিবারই শ্রেয় বলে মনে করছেন ভাইজান। কারণ ছুটির দিন অনেক দর্শক সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পারেন। আরেকটি বিষয়ও কাজ করছে এক্ষেত্রে। প্রথমদিনই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন অনুরাগীরা। সপ্তাহের মাঝামাঝি কোনও দিন ছবি মুক্তি পেলে, অনেকের ক্ষেত্রেই তা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে প্রথমদিন সিনেমা হলে যেতে পারেন না তাঁরা। রবিবার মুক্তি পেলে, এই সমস্যার সমাধানও হবে বলেই মত নির্মাতাদের। সলমন অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ১২ নভেম্বর। সেটিও ছিল রবিবার। বক্স অফিসের ফলাফল বলছে, ওই সময়ের নিরিখে সলমন অভিনীত অন্যান্য ছবির তুলনায় বেশি ব্যবসা করেছে টাইগার ফ্র্যাঞ্চাইজির সিনেমাটি। 

Advertisement

ঈদের মরশুমে সলমনের সিনেমা মুক্তি পাবে, ইতিমধ্যে এই ট্রেন্ড সেট করেছেন সলমন। গত বছর তা হয়নি। তাই ‘সিকান্দার’-এর জন্য অনুরাগীরা অনেকদিন ধরে অপেক্ষারত। রবিবার ছবি মুক্তির মাধ্যমে সলমন নতুন ট্রেন্ড সেট করতে পারেন কি না, তার দিকে নজর থাকবে ইন্ডাস্ট্রির। 

সম্পর্কিত সংবাদ