Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত, বসিরহাটে বৃক্ষরোপণ

রাজ্যজুড়ে মঙ্গলবার পালিত হল ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি। এদিন রাজ্যের প্রতিটি পুরসভা ও পঞ্চায়েত এলাকায় একযোগে ৫০ লক্ষ চারাগাছ বসানো হয়।

বারাসত, বসিরহাটে বৃক্ষরোপণ
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যজুড়ে মঙ্গলবার পালিত হল ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি। এদিন রাজ্যের প্রতিটি পুরসভা ও পঞ্চায়েত এলাকায় একযোগে ৫০ লক্ষ চারাগাছ বসানো হয়। প্রতিটি পুরসভা এলাকায় বসানো হয়েছে ১০০টি করে গাছ। আগামী দু’বছর চারাগাছগুলির পরিচর্যার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের পরিচর্যার জন্য আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। তদারকির দায়িত্বে থাকবে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

Advertisement

কলকাতার মোহরকুঞ্জে নারকেল গাছ বসিয়ে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, বারাসত, হাবড়া, অশোকনগর, মধ্যমগ্রাম থেকে বসিরহাট সহ জেলার বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েত এলাকাতেও এদিন বৃক্ষরোপণ করা হয়। মধ্যমগ্রাম পুরসভার গঙ্গানগরে ভারত স্কাউট অ্যান্ড গাইডসের মাঠে আগে থেকেই নির্দিষ্ট দূরত্বে গর্ত তৈরি করা হয়েছিল। সেখানেই এদিন ১০০টি চারাগাছ রোপণ করা হয়। পাশাপাশি বারাসত পুলিশ জেলার বিভিন্ন থানাতেও পুলিশকর্মীরা বৃক্ষরোপণ করেন। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, বনদপ্তরের নির্দেশ মেনেই কর্মসূচি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ