Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রলারডুবি, উদ্ধার ১৩

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফিরে আসার সময় ডুবে গেল কাকদ্বীপের একটি ট্রলার। কয়েক দিন আগে এফবি সিদ্ধিবিনায়ক নামে ট্রলারটি ১৩ জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে মাছ ধরার জন্য রওনা দিয়েছিল।

ট্রলারডুবি, উদ্ধার ১৩
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফিরে আসার সময় ডুবে গেল কাকদ্বীপের একটি ট্রলার। কয়েক দিন আগে এফবি সিদ্ধিবিনায়ক নামে  ট্রলারটি ১৩ জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে মাছ ধরার জন্য রওনা দিয়েছিল। সোমবার রাতে ফিরে আসার সময় বকখালি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্রের প্রবল ঢেউয়ে ট্রলারটির নীচের অংশ ফেটে গিয়ে ডুবে যায়। মৎস্যজীবীরা চিৎকার শুরু করলে আশপাশের ট্রলারের মৎস্যজীবীরা সেখানে আসেন। ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের তাঁরা উদ্ধার করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ