গুয়াহাটি: বাগানে জালে আটকে পড়ল ব্যাঘ্রশাবক। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে অসমের বিশ্বনাথ ঘাটের কাছে নতুন গাঁও এলাকায়। খবর ছড়াতেই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শাবকটিকে নিরাপদে উদ্ধার করেন। জানা গিয়েছে, শুক্রবার এক বাসিন্দার বাড়ির পিছনে বাগানে শাবকটিকে প্রথমে দেখতে পান স্থানীয়রা। তাঁদের দাবি, একটি কলাগাছের পাশে লাউয়ের জমিতে লুকিয়েছিল সেটি।



