Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উৎসশ্রী পোর্টালে বদলির কাজ স্তব্ধ, ক্ষোভ শিক্ষকদের

স্কুল শিক্ষকদের সারপ্লাস বদলির পদ্ধতি নিয়ে হওয়ায় মামলার জেরে গোটা প্রক্রিয়ায় ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

উৎসশ্রী পোর্টালে বদলির কাজ স্তব্ধ, ক্ষোভ শিক্ষকদের
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল শিক্ষকদের সারপ্লাস বদলির পদ্ধতি নিয়ে হওয়ায় মামলার জেরে গোটা প্রক্রিয়ায় ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি প্রক্রিয়া থমকে থাকা নিয়ে সরব শিক্ষক-প্রধান শিক্ষকরা। অভিযোগ, পোর্টালটি কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে। এর মধ্যে কিছু সময় সেটি মেইনটেনেন্সের কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছিল। তারপর খুলে দেওয়া হলেও তাতে কাজ হচ্ছে না। একজন প্রধান শিক্ষক বলেন, সেখানে যে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, সেটিতে ফোন ঢুকছে না। তাতে ইনকামিং পরিষেবা বন্ধ বলা হচ্ছে। এদিকে শিক্ষকরা বদলির আবেদন করে বার বার প্রধান শিক্ষকের দ্বারস্থ হচ্ছেন। তবে, স্কুলের তরফে কোনো পদক্ষেপ করা যাচ্ছে না। যেমন প্রধান শিক্ষকরা চাপে থাকছেন, শিক্ষকরাও হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ