Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশনে দাঁড়িয়েও ফের গড়াল ট্রেনের চাকা, নামতে গিয়ে বেসামাল রেলযাত্রীরা

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়েছে ট্রেন। সেই ভরসায় যাত্রীরা নামতেও শুরু করেছেন। আচমকা ফের গড়াতে শুরু করে ট্রেনের চাকা

হাওড়া স্টেশনে দাঁড়িয়েও ফের গড়াল ট্রেনের চাকা, নামতে গিয়ে বেসামাল রেলযাত্রীরা
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়েছে ট্রেন। সেই ভরসায় যাত্রীরা নামতেও শুরু করেছেন। আচমকা ফের গড়াতে শুরু করে ট্রেনের চাকা। ঝাঁকুনিতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কেউ প্ল্যাটফর্মে পড়ে যেতে গিয়েও সামলে নেন, কেউ আবার কোনোক্রমে ট্রেনের হাতল ধরে দাঁড়িয়ে থাকলেন। রবিবার দুপুরে হাওড়া স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ডাউন তারকেশ্বর লোকালকে ঘিরে এই ঘটনায় আতঙ্ক ছড়ায়।

Advertisement

দুপুর ২টা ১৬ মিনিটে প্রায় নির্ধারিত সময়েই ট্রেনটি হাওড়া স্টেশনে ঢোকে। ট্রেনের সামনের বগিতে থাকা যাত্রীদের দাবি, প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে থাকা বাফার স্টপ পয়েন্টের কিছুটা আগেই আচমকা দাঁড়িয়ে যায় ট্রেন। সেই সময় ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন পুরোপুরি প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে ধরে নিয়ে যাত্রীরা নামতে শুরু করেন। তখন আচমকা সামনের দিকে এগিয়ে যায় ট্রেনটি। এর জেরে নামার সময় কয়েকজন যাত্রী হোঁচট খান। বড়োসড়ো দুর্ঘটনা না ঘটলেও চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। ট্রেনের এক যাত্রী বলেন, ‘বয়স্ক যাত্রীরাও তখন ধীরে ধীরে নামছিলেন। আচমকা ট্রেন এগিয়ে যাওয়ায় বড়ো বিপদ ঘটতে পারত।’
এই ঘটনা সম্পর্কে রেলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক বা সিগন্যালের সমস্যার কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। হাওড়া স্টেশনে কর্তব্যরত জিআরপি কর্মীদের কয়েকজনের দাবি, এই ঘটনা নতুন নয়। মাঝেমধ্যেই ট্রেন বাফার পয়েন্টের আগে দাঁড়িয়ে যায়। পরে ধীরগতিতে কিছুটা এগয়। এই অবস্থায় যাত্রীরা নামতে শুরু করলে বিপদের ঝুঁকি থেকে যায়। তবে প্ল্যাটফর্মে সব সময় পুলিশি নজরদারি থাকে।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ