Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি বাসে সজোরে ধাক্কা ট্রেলারের, যখম একাধিক, মৃত ৪

রবিবার সাতসকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি সরকারি বাসের সঙ্গে এক ট্রেলারের সজোরে মুখোমুখি সংঘর্ষ লাগে।

সরকারি বাসে সজোরে ধাক্কা ট্রেলারের, যখম একাধিক, মৃত ৪
  • ২১ জুন, ২০২৬ ১৩:২৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: রবিবার সাতসকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি সরকারি বাসের সঙ্গে এক ট্রেলারের সজোরে মুখোমুখি সংঘর্ষ লাগে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে  ময়নাগুড়ি ব্লকের উল্লা ডাবরি এলাকার জাতীয় সড়কে। সূত্র মারফত জানা গিয়েছে, এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। একাধিক আহতদের চিকিৎসা চলছে। সেই সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে একটি শিশু সহ দুই মহিলা।  

Advertisement

জানা গিয়েছে, সরকারি বাসটি শিলিগুড়ির দিক থেকে আসছিল। অপরদিকে উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কে একটি ট্রেলার দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বাসটি ট্রেলারটিকে পাশ কাটিয়ে আগে বের হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। সরকারি বাসের বাঁ পাশের অংশ পুরোপুরি দুমরে মুচরে যায়। 

জানা গিয়েছে, বাঁ পাশে যাঁরা বসেছিলেন তারা মারাত্মকভাবে যখম হন। রক্তাক্ত অবস্থায় প্রচুর মানুষজনদের নিয়ে আসা হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। অপরদিক থেকে জলপাইগুড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় প্রচুর আহতদের। জলপাইগুড়ি হাসপাতালে মোট ২৯ জনকরে ভর্তি করা হয়। এর মধ্যে ১৫ জন পুরুষ, ১২ জন মহিলা। জখমদের মধ্যে একটি দেড় বছরের ও একটি ৯ বছরের শিশু রয়েছে। ময়নাগুড়ি  গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ