Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে রিজার্ভারে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য

রবিবার দুপুরে নিউটাউনে একটি নির্মীয়মাণ আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে পড়ে গিয়ে ৩ বছরের এক শিশুকন্যার মৃত্যু হল।

নিউটাউনে রিজার্ভারে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রবিবার দুপুরে নিউটাউনে একটি নির্মীয়মাণ আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে পড়ে গিয়ে ৩ বছরের এক শিশুকন্যার মৃত্যু হল।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম অঙ্কিতা দাস। নিউটাউন অ্যাকশন এরিয়া-১ এর এএল ব্লকে তাঁর বাবা কেয়ার টেকারের কাজ করেন। বাবা-মা, দাদার সঙ্গে সে ওই বাড়িতেই থাকত। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার ন্যাজাট এলাকায়।

Advertisement

শিশুটি যে বাড়িতে থাকত, তার পাশেই একটি বিল্ডিং তৈরি হচ্ছে। সেই বিল্ডিংয়ের নীচে তৈরি হচ্ছে একটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। বর্ষাকাল। জলে পূর্ণ ছিল। রিজার্ভারে কোনো ঢাকনা ছিল না। উপরে পলিথিন দিয়ে ঢাকা ছিল। রবিবার দুপুরে শিশুটি তার এক নাবালক দাদার সঙ্গে ওই নির্মায়মাণ বাড়িতে খেলতে গিয়েছিল। আরও এক শিশু ছিল। অঙ্কিতা বাড়ি ফেরার সময় কোনোভাবে ওই রিজার্ভারের কাছে চলে যায়। প্লাস্টিকে পা দিলে ছিঁড়ে ভিতরে পড়ে গিয়ে জমা জলে ডুবে যায়। রোজদিনই সে খেলে। বেশ কিছুক্ষণ পর তার মা খোঁজ শুরু করে। খোঁজ করতে গিয়ে দেখা যায়, রিজার্ভারের জমা জলে শিশুটির দেহ ভাসছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনটি শিশু একসঙ্গে খেলছিল। একজন কীভাবে পড়ে গেল, তা স্পষ্ট নয়। এই ঘটনায় নিউটাউন থানায় অবশ্য কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ