এক ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কা। ঘটনাস্থলে মৃত্যু হয় খালাসির। আজ, রবিবার সকালে এই ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কা হলদিয়া বাদশাহী সড়কের খড়গ্রাম থানার শেরপুর গ্রামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত খালাসির নাম সোহান শেখ (১৮)। তার বাড়ি বীরভূমের ইলামবাজার থানার আকনা গ্রামে।
Advertisement


