বালি স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বালি স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। প্ল্যাটফর্মে পা পিছলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পাশাপাশি এই ঘটনায় আহত হয় ২ জন। প্রত্যেকেই পশ্চিম বর্ধমানের সালানপুরের বাসিন্দা।


