Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিহারে মদ ও মাদক পাচারে কৌশল বদলাচ্ছে কারবারিরা

কৌশল বদলাচ্ছে মদ ও মাদক কারবারিরা। বিহার লাগোয়া ইসলামপুর পুলিশ জেলায় অবৈধ মদ ও মাদক পাচার রুখতে লাগাতার অভিযান চলছে।

বিহারে মদ ও মাদক পাচারে কৌশল বদলাচ্ছে কারবারিরা
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: কৌশল বদলাচ্ছে মদ ও মাদক কারবারিরা। বিহার লাগোয়া ইসলামপুর পুলিশ জেলায় অবৈধ মদ ও মাদক পাচার রুখতে লাগাতার অভিযান চলছে। পুলিশের চোখে ধুলো দিতেই পাচারকারীরা দিনের পর দিন কৌশল বদলাচ্ছে। সম্প্রতি ডালখোলা বাইপাস রোডে চলন্ত একটি বিলাসবহুল গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তাতে দেখা যায় ইঞ্জিনের বনেট নামী দামি কোম্পানি মদের বোতলে ভর্তি। বনেটে যেটুকু ফাঁকা জায়গা থাকে, তার সমস্তটাই মদের বোতলে ঠাসা। 

Advertisement

ক’দিন আগে ইসলামপুরের বিহার মোড় থেকে ব্রাউন সুগার সহ পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছে বাইক কিংবা ছোট গাড়ি কিছুই ছিল না। কার্যত হেঁটে সাধারণ মানুষের সঙ্গে মিশে একস্থান থেকে অন্যস্থানে মাদক পৌঁছে দিচ্ছিল। অনেক সময় দুষ্কৃতীদের এভাবে ধরতে পুলিশকে বেগ পেতে হচ্ছে। আধিকারিকরা বলছেন, পুলিশের চোখে ধুলো দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে অবৈধ মদ ও মাদক কারবারিরা। পুলিশ কর্মীরা বলছেন, বছরের পর বছর এই চোর পুলিশ খেলা চলছে। কখনও মহিলাদের দিয়ে মাদক পাচার করা হচ্ছে। বিহারে মদ বন্ধ হওয়ার পর থেকে ইসলামপুরকে করিডর করে মদ ও মাদক পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। তবে পুলিশের লাগাতার অভিযানে অনেক দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে এবং মদ ও মাদক উদ্ধার হয়েছে।
ইসলামপুর পুলিশ জেলার এসপি রাকেশ সিং বলেন, দুষ্কৃতীরা নানা কৌশল অবলম্ব ন করে। কিন্তু পুলিশও সতর্ক আছে। মদ ও মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে এই চক্রের বহু পান্ডা গ্রেপ্তার হয়েছে। বহু অবৈধ মদ ও মাদক উদ্ধার হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ