Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কে টোটো চলাচল রুখতে আগামীতে এফআইআর করবে ট্রাফিক

জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে মালদহ ট্রাফিক পুলিশ। আগামীতে চালকদের বিরুদ্ধে এফআইআর হবে। বিস্তারিত পড়ুন।

জাতীয় সড়কে টোটো চলাচল রুখতে আগামীতে এফআইআর করবে ট্রাফিক
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: জাতীয় সড়কে টোটো চলাচল করলেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকী আগামীতে চালকদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও কড়া বার্তা দিল মালদহ ট্রাফিক পুলিশ। শুধু বার্তা দেওয়া নয়, বৃহস্পতিবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কের পুরাতন মালদহ বাইপাস সংলগ্ন মঙ্গলবাড়ি এলাকায় বিশেষ অভিযানে নামে ট্রাফিক পুলিশ। সেখানে জেলার ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা সেখানে দীর্ঘক্ষণ ছিলেন। হাতেনাতে বেশ কয়েকটি টোটোকে তাঁরা আটক করেন। টোটোর মধ্যে থাকা যাত্রীরা সেই সময় চরম বিপাকে পড়ে যায়। একই সঙ্গে এলাকায় মাইকিং করে জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ বলে ফের জানিয়ে দেওয়া হয়। 

Advertisement

মালদহ জেলা ট্রাফিক পুলিশের এক পদস্থ কর্তা বলেন, আদালতের নির্দেশ রয়েছে জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ। সেই নির্দেশ মেনে শুধু পুরাতন মালদহ নয়, গাজোল সহ বিভিন্ন থানা এলাকায় জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধ করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই ৪০টি টোটো আটক করেছি। আগামীতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। 
উল্লেখ্য, জেলা জুড়ে একাধিক জাতীয় সড়ক রয়েছে। বিভিন্ন সময় ওই সড়কগুলিতে দুর্ঘটনা ঘটে। গত ১০ দিনে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটেছে। টোটো জাতীয় সড়ক জুড়ে ব্যাঙের ছাতার মতো বেআইনি টোটো স্ট্যান্ড তৈরি হয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গিয়েছে। ট্রাফিক পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে মালদহ বাস এবং মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ রায়। তিনি বলেন, আমরা এর আগে জেলা প্রশাসনকে বারবার বলেছি। কিন্তু টোটো চলাচলের বিরুদ্ধে পদক্ষেপ হয়নি। নতুন সরকার কিছুটা হলেও সেগুলি মানছে, আমরা স্বাগত জানাই। শুধু জাতীয় সড়ক নয়, রাজ্য সড়কে টোটো চলে। এগুলি প্রশাসনকে দেখতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ