বিশেষ রক্ষণাবেক্ষণের কাজের জন্য কাল সোমবার ও পরশু মঙ্গলবার শিলিগুড়ি-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের সুনতালে, লিকুভির ও মেল্লি এলাকার উপর দিয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।



