Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁশবেড়িয়ায় যানজট, আরওবি নিয়ে প্রশাসন-রেলের পরিদর্শন

বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে যানজটের অন্যতম বড় কারণ ত্রিবেণী ও বাঁশবেড়িয়া রেল স্টেশন। সেখানে রেলগেট পড়ে থাকার কারণেই বাঁশবেড়িয়াতে যানজটের তীব্রতা বাড়ছে।

বাঁশবেড়িয়ায় যানজট, আরওবি  নিয়ে প্রশাসন-রেলের পরিদর্শন
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে যানজটের অন্যতম বড় কারণ ত্রিবেণী ও বাঁশবেড়িয়া রেল স্টেশন। সেখানে রেলগেট পড়ে থাকার কারণেই বাঁশবেড়িয়াতে যানজটের তীব্রতা বাড়ছে। এজন্য এমনকী ত্রিবেণীর ঐতিহ্যবাহী বাজার উঠে যাওয়ার মুখে। এই পরিস্থিতিতে রেল ওভারব্রিজ তৈরি নিয়ে সোমবার যৌথ পরিদর্শন হল। বাঁশবেড়িয়া পুরসভা, রেল কর্তৃপক্ষ ও মহকুমা প্রশাসন এদিন এলাকা পরিদর্শন করে। তবে আরওবি নিয়ে জট কাটবে কি না, তা পরিষ্কার হয়নি। ইতিমধ্যেই রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের তরফে এনিয়ে একাধিকবার রেলের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু পুরকর্তাদের দাবি, তা নিয়ে কোনও ইতিবাচক বক্তব্য রেলের তরফে মেলেনি। এদিন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, একটি শহরের যানজট সহ্যের বাইরে চলে যাচ্ছে। ত্রিবেণী রেলগেট আমাদের শহরের উন্নয়ন, স্থানীয় বাজারের অর্থনীতি, সব কিছু নষ্ট করে দিচ্ছে। রাজ্য সরকার বারবার সমস্যা মেটানোর উদ্যোগ নিলেও রেলের তরফে ইতিবাচক বার্তা মিলছে না। এদিন যৌথ পরিদর্শন হয়েছে, কিন্তু সমস্যা মেটার কোনও ইঙ্গিত তেমনভাবে মেলেনি। আমাদের অপেক্ষা করা ছাড়া গতি নেই। পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, কুন্তী নদীর ধার ধরে একটি বিকল্প রাস্তার প্রস্তাবও পুরসভা দিয়েছিল। কিন্তু সেটিও রেলের জায়গা। রেল সেই বিষয়েও কোনও পদক্ষেপ করেনি। এদিনও রেল এনিয়ে কোনও মন্তব্য করতে চায়নি।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ