সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আবার ট্রাফিক কাম ব্লক নেওয়া হয়েছে। যার জেরে সপ্তাহজুড়ে বেশ কয়েক জোড়া লোকাল ট্রেনের চলাচলে প্রভাব পড়তে চলেছে। এর জেরে রেলযাত্রীরা ফের অসুবিধায় পড়তে চলেছেন।
সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আবার ট্রাফিক কাম ব্লক নেওয়া হয়েছে। যার জেরে সপ্তাহজুড়ে বেশ কয়েক জোড়া লোকাল ট্রেনের চলাচলে প্রভাব পড়তে চলেছে। এর জেরে রেলযাত্রীরা ফের অসুবিধায় পড়তে চলেছেন।
আদ্রা ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে, ট্রাফিক কাম রোলিং ব্লকের জন্য আজ, সোমবার থেকে আগামী ৬ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত কাজ হবে। ফলে ৬৮০৮৯/৬৮০৯০(আদ্রা-মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার ১, ৪ ও ৬ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে। পাশাপাশি ৬৮০৭৭/৬৮০৭৮(আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার ৬ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে। ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল-পুরুলিয়া) প্যাসেঞ্জার আজ, সোমবার ও ৩, ৪ ও ৬ সেপ্টেম্বর বাতিল থাকবে। এছাড়া ট্রেনটি ১, ২ ও ৫ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই তিনদিন ট্রেনটির পরিষেবা আদ্রা-পুরুলিয়া অংশে বাতিল থাকবে। ৬৮০৪৬/ ৬৮০৪৫(আসানসোল-আদ্রা) মেমু প্যাসেঞ্জার আজ সোমবার এবং ২ ও ৬ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে।
বাতিলের পাশাপাশি বেশকিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ৬৮০৫৬(টাটা-আসানসোল) মেমু প্যাসেঞ্জার ৪ এবং ৬ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে আদ্রা-আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে। পাশাপাশি ৬৮০৬০( আসানসোল-বরাভূম) মেমু ৪ ও ৬ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। দু’দিন আদ্রা-আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে। অন্যদিকে ১৮১১৬/১৮১১৫(চক্রধরপুর-গোমো) মেমু প্যাসেঞ্জার ১, ৪ ও ৬ সেপ্টেম্বর মহুদা স্টেশন পর্যন্ত চলবে। ট্রেনটির পরিষেবা তিন দিন মহুদা-গোমো অংশে বাতিল থাকবে।
অন্যদিকে, ১৮০৩৫/১৮০৩৬(খড়্গপুর-হাটিয়া) এক্সপ্রেস ২, ৫ ও ৬ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই সময় ট্রেনটি আদ্রা-হাটিয়া অংশে পরিষেবা বাতিল থাকবে। ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল- টাটা মেমু ট্রেনটি আজ সোমবার এবং ৩ ও ৫ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে আদ্রা-টাটা অংশ বাতিল থাকবে।
যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে রেল পরিষেবা নিয়ে অভিযোগ থাকলেও সমাধানের কোনো ব্যবস্থা নেই।