Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাণিজ্য ঘাটতি ছয় মাসে সর্বোচ্চ

অর্থনৈতিক ক্ষেত্রে অস্বস্তি। জুলাইতে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে হয়েছে ৩১.৯৮ বিলিয়ন ডলার। যা গত ছয় মাসে সর্বাধিক

বাণিজ্য ঘাটতি ছয় মাসে সর্বোচ্চ
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অর্থনৈতিক ক্ষেত্রে অস্বস্তি। জুলাইতে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে হয়েছে ৩১.৯৮ বিলিয়ন ডলার। যা গত ছয় মাসে সর্বাধিক। এক বছর আগে জুলাইতে এই ঘাটতি ছিল ২৭.৮৮ বিলিয়ন ডলার। আর গত জুনে ঘাটতির পরিমাণ ছিল ৩০.৪ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার বাণিজ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুসারে, জুলাইতে  আমদানির পরিমাণ  ১৭.৫ শতাংশ বেড়ে  হয়েছে ৭৬.২২ বিলিয়ন ডলার। গত নয় মাসে এর পরিমাণ সবচেয়ে বেশি। এই সময়ে পণ্য রপ্তানিও ১৯.৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৪.২৪ বিলিয়ন ডলার। কিন্তু পরিমাণের নিরিখে রপ্তানিকে টেক্কা দিয়েছে আমদানি। চলতি অর্থবর্ষের প্রথম চারমাসে অর্থাৎ এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আমদানির পরিমাণ ২৯২.৩৮ বিলিয়ন ডলার। বার্ষিক ভিত্তিতে বৃদ্ধির হার ১৯.৩ শতাংশ। এই পর্বে পণ্য রপ্তানি ১৭ শতাংশ বেড়ে পৌঁছেছে ১৭৩.৭৮ বিলিয়ন ডলারে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ