Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

কয়েক সপ্তাহের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি, দাবি মার্কিন রাষ্ট্রদূতের

কয়েক সপ্তাহের মধ্যেই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে যাবে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এমনই আশা প্রকাশ করেছেন।

কয়েক সপ্তাহের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি, দাবি মার্কিন রাষ্ট্রদূতের
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কয়েক সপ্তাহের মধ্যেই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে যাবে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এমনই আশা প্রকাশ করেছেন। শুক্রবার আইআইটি দিল্লির এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক একবিংশ শতকের ‘নির্ণায়ক অংশীদারিত্ব’। এর ভিত্তি প্রযুক্তি, কৌশলগত আস্থা এবং পারস্পরিক সহযোগিতা। ভারত আমাদের বিশ্বস্ত অংশীদার। আর কোনো দেশের সঙ্গে এমন সম্পর্ক নেই। জটিল ও উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে সুযোগগুলি দুই দেশই গ্রহণ করতে চায়। গোর বলেন, ‘আমেরিকা ভারতকে বিশ্বাস করে। আমরা আপনাদের সরকারের উপরেও আস্থা রাখি। আমেরিকা ও ভারতের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। মার্কিন রাষ্ট্রদূত জানান, দুই দেশের যৌথ উদ্যোগে ভারতে এআই ডেটা সেন্টার তৈরি হচ্ছে। দুই দেশের সংস্থাই এতে বিনিয়োগ করছে। তাঁর মন্তব্য, ‘বিনিয়োগকারীরা জানতে চান, ভারতে লগ্নি করা নিরাপদ কি না। আমরা বলি হ্যাঁ, নিরাপদ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ