Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত: পীযূষ গোয়েল

‘অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির প্রথম দফার প্রায় অধিকাংশ বিষয়ই চূড়ান্ত হয়ে গিয়েছে। কয়েকটি ছোটো ছোটো বিষয় নিয়ে আলোচনা করা হবে। বলতে পারেন— শুধু দাঁড়ি-কমা দেওয়ার কাজই বাকি রয়েছে।’ সোমবার এমনই জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত: পীযূষ গোয়েল
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির প্রথম দফার প্রায় অধিকাংশ বিষয়ই চূড়ান্ত হয়ে গিয়েছে। কয়েকটি ছোটো ছোটো বিষয় নিয়ে আলোচনা করা হবে। বলতে পারেন— শুধু দাঁড়ি-কমা দেওয়ার কাজই বাকি রয়েছে।’ সোমবার এমনই জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। 

Advertisement

২ জুন থেকে ৪ জুন পর্যন্ত দিল্লিতে আয়োজিত হবে ভারত-আমেরিকার বাণিজ্য বৈঠক। এই বৈঠকে অংশ নিচ্ছেন আমেরিকা ও ভারতের শীর্ষ বাণিজ্য সমঝোতাকারীরা। এক্ষেত্রে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন ব্রেন্ডন লিঞ্চ। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। এনিয়ে সোমবার পীযূষ গোয়েল বলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির প্রথম দফার ‘ফ্রেমওয়ার্ক’ ঘোষণা করে ভারত ও আমেরিকা। সেইমতো আলোচনা হবে। যদিও অধিকাংশটাই ঠিক হয়ে গিয়েছে। শুধু কয়েকটি সামান্য বিষয়ে আলোচনা বাকি রয়েছে। বিষয়টি চূড়ান্ত হওয়ার পর কী কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার। তবে আমি আত্মবিশ্ববাসী যে, দ্রুত এই বাণিজ্য চুক্তির প্রথম দফার কাজ সম্পন্ন করব। তারপর স্বাক্ষর করে পরবর্তী আলোচনা শুরু করব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ