Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

‘বিষাক্ত’ মন্তব্য

‘আপনার মেয়ে লাভ জিহাদে ধর্মান্তরিত হয়ে আর বাড়ি ফিরতে না চাইলে, তাঁকে বিষ খাওয়ান।’ তেলেঙ্গানার বিজেপি...

‘বিষাক্ত’ মন্তব্য
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘আপনার মেয়ে লাভ জিহাদে ধর্মান্তরিত হয়ে আর বাড়ি ফিরতে না চাইলে, তাঁকে বিষ খাওয়ান।’ তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের এই বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় বইছে। দশেরার সময় মধ্যপ্রদেশে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগেও বহুবার উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক। ২০২২ সালে ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে একটি মন্তব্যের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পাশাপাশি তাঁর ফেসবুক অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ