Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনে বাঘের দেখা, উত্তেজিত পর্যটকরা

শীত আসার আগেই সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। একটি বাঘকে নদী সাঁতরাতে দেখতে পান তাঁরা। সেই দৃশ্য মোবাইলে বন্দি করেন পর্যটকরা।

সুন্দরবনে বাঘের দেখা, উত্তেজিত পর্যটকরা
  • ৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: শীত আসার আগেই সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। একটি বাঘকে নদী সাঁতরাতে দেখতে পান তাঁরা। সেই দৃশ্য মোবাইলে বন্দি করেন পর্যটকরা। শীত আসার আগেই ব্যাঘ্রদর্শন করে খুব খুশি তাঁরা। জানা গিয়েছে, ক্যানিংয়ের হাটপুকুরিয়া থেকে ২২ জন পর্যটক সুন্দরবন গিয়েছিলেন। রবিবার কুলতলির কৈখালী ঘাট থেকে পর্যটকরা বোটে চেপে কলস ক্যাম্পের কাছে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাঁরা নদীতে বাঘ দেখতে পান। জলে ডুব দিয়ে সাঁতার কাটছিল রয়্যাল বেঙ্গল টাইগার। পর্যটক আনার আলি হালদার বলেন, ‘প্রথমবার সুন্দরবনে এসে এত কাছ থেকে বাঘের দর্শন পাব ভাবিনি। খুব আনন্দ হয়েছে। নদীর জলে ডুব দিয়ে সাঁতরে পার হচ্ছিল।’ অন্য এক পর্যটক হায়দর আলি বলেন, ‘আগেও সুন্দরবনে এসেছি। কিন্তু বাঘের দর্শন পাইনি। এবার আসা সার্থক হল। বোট থেকে খুব কাছ থেকে বাঘ দেখে মোবাইলে ভিডিও করে রাখলাম।’-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ