Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

হিমাচলে পিস্তল উঁচিয়ে পর্যটকের দাপাদাপি, ধৃত ৪

হিমাচল প্রদেশের কাসোল। পাহাড়ি পর্যটনস্থলে আচমকাই আতঙ্ক। রাস্তায় পিস্তল উঁচিয়ে রীতিমতো দাপিয়ে বেড়ালেন এক পর্যটক। তাঁকে দেখে ভয়ে সিঁটিয়ে যান অন্যান্য পর্যটক, পথচারী থেকে শুরু করে স্থানীয় দোকানদাররাও।

হিমাচলে পিস্তল উঁচিয়ে পর্যটকের দাপাদাপি, ধৃত ৪
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিমলা: হিমাচল প্রদেশের কাসোল। পাহাড়ি পর্যটনস্থলে আচমকাই আতঙ্ক। রাস্তায় পিস্তল উঁচিয়ে রীতিমতো দাপিয়ে বেড়ালেন এক পর্যটক। তাঁকে দেখে ভয়ে সিঁটিয়ে যান অন্যান্য পর্যটক, পথচারী থেকে শুরু করে স্থানীয় দোকানদাররাও। কিছু বুঝে ওঠার আগেই গরজে ওঠে ওই পর্যটকের বন্দুক। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্থানীয় এক বাসিন্দা। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত হয়েছে। গাড়ি পার্কিং ঘিরে ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

গত শনিবার পাঞ্জাবের একদল যুবক কুলুতে বেড়াতে গিয়েছিলেন। ওইদিন বিকেলে তাঁরা কাসোল মার্কেটে ঘুরতে আসেন। সেখানে মার্কেটের সামনে গাড়ি পার্কিং ঘিরে দোকানদারদের সঙ্গে তাঁদের বচসা বাধে। পরে হাতাহাতি পর্যন্ত গড়ায়। তারপরই এক যুবক পিস্তল উঁচিয়ে গুলি চালান। স্থানীয় এক ব্যক্তির পায়ে গুলি লাগে। তারপরও ওই যুবক থামেননি। পিস্তলে গুলি ভরে রাস্তায় দাপিয়ে বেড়াতে থাকেন। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সহ চারজনকে গ্রেপ্তার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ