Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ দুর্ঘটনায় মৃত টোটো চালক, আহত চার

ফের পথ দুর্ঘটনার বলি রাজ্যে। বৃহস্পতিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল বোলপুর।

পথ দুর্ঘটনায় মৃত টোটো চালক, আহত চার
  • ২১ মে, ২০২৬ ১৬:০৫
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর :ফের পথ দুর্ঘটনার বলি রাজ্যে। বৃহস্পতিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল বোলপুর। বোলপুরের মকরমপুরে লরি ও টোটোর মুখোমখি সংঘর্ষে মৃত্যু হল এক টোটো চালকের। গুরুতর আহত হয়েছেন আরও চার জন যাত্রী। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বোলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুর চার্চের সামনে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ বোলপুর স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি টোটো মকরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় কঙ্কালীতলার দিক থেকে আসা একটি ৪০৭ মিনি লরি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালকের। স্থানীয়দের অভিযোগ এই রাস্তায় বেপরোয়া ভাবে তীব্র গতিতে যাওয়া আসা করে মিনি লরির মত পণ্যবাহী গাড়িগুলো।  আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর লরিটিকে আটক করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ