ভুটানে বৃষ্টি হওয়ায় আচমকা জল বেড়েছে তোর্সা নদীতে। তারই জেরে জয়গাঁর কাছে দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের রণবাহাদুরবস্তিতে তিন মাস আগে জরুরী ভিত্তিতে মেরামত করা বাঁধ ভেঙে গিয়েছে। তোর্ষার গ্রাসে চলে গিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলেরও কিছু অংশ। আতঙ্কিত নদী তীরবর্তী বস্তির লোকজন। এলাকার বিধায়ক মন্ত্রী বিশাল লামা বলেন, তোর্সায় আচমকা জল বেড়ে যাওয়াতে রণবাহাদুর বস্তিতেও বাঁধ ভেঙেছে। স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই। নদীর ওই ভাঙণ খতিয়ে দেখা হচ্ছে।



