Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ের আসরে অভিষেক ও শার্লি

বিয়ের আসরে অভিষেক ও শার্লি
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বৈশাখের শুরুতেই টেলি পাড়ায় বাজল বিয়ের সানাই। বর-কনে দু’জনেই বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। আজ মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়বেন ‘ফুলকি’ ধারাবাহিকের রোহিত এবং খলনায়িকা শালিনী অর্থাৎ অভিনেতা অভিষেক বোস এবং শার্লি মোদক। যদিও তাঁরা দু’জন প্রেমের সম্পর্কের বিষয়টি আড়ালে রাখতে চেয়েছিলেন। কিন্তু প্রেম যে এবার দাম্পত্যের রূপ নিতে চলেছে, তা জানালেন ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস।

Advertisement

টিম ‘ফুলকি’র তরফ থেকে জমিয়ে আইবুড়োভাত খাওয়ানো হয়েছে যুগলকে। রাজেন্দ্রপ্রসাদ বলেন, ‘আমরা ‘ফুলকি’র পুরো টিম ওদের আইবুড়োভাত খাইয়েছি। বাঙালি মতে যেরকম আইবুড়োভাত খাওয়ানো হয় সেই রকম সব ব্যবস্থা করা হয়েছিল। পাঁচ রকম ভাজা, পাতুরি, মাটন মেনুতে ছিল।’ তবে ‘ফুলকি’র সেটে আইবুড়োভাত প্রথম নয়। পরিচালকের কথায়, ‘এর আগেও ফুলকি ধারাবাহিকের ‘লাবণ্য’ ওরফে অর্পিতা মণ্ডল এবং ‘পারমিতা’ অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তীকে আইবুড়োভাত খাওয়ানো হয়েছিল। তবে যুগলে আইবুড়োভাত এই প্রথম।’ 
কলকাতার এক অভিজাত ব্যাঙ্কোয়েটে শার্লি ও অভিষেকের বিয়ের আসর বসবে। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে ‘ফুলকি’র সদস্যরাও বিয়ের আসরে নবদম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত থাকবেন। বিয়ের জন্য আপাতত চার-পাঁচ দিনের ছুটি নিয়েছেন অভিনেতা জুটি। বিয়ের অনুষ্ঠান মিটলে শ্যুটিংয়ে ফিরবেন নবদম্পতি।
পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ