Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬

স্যালাইনে টয়লেট ক্লিনার, খুন স্বামীকে

স্বামীকে ছাদ থেকে ফেলে খুনের চেষ্টা স্ত্রীর। প্রাণে বেঁচে গেলে স্যালাইনের নলের মাধ্যমে শরীরে ঢুকিয়ে দেওয়া হয় টয়লেট ক্লিনার।

স্যালাইনে টয়লেট ক্লিনার, খুন স্বামীকে
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজামাবাদ: স্বামীকে ছাদ থেকে ফেলে খুনের চেষ্টা স্ত্রীর। প্রাণে বেঁচে গেলে স্যালাইনের নলের মাধ্যমে শরীরে ঢুকিয়ে দেওয়া হয় টয়লেট ক্লিনার। তেলেঙ্গানার নিজামাবাদের এক যুবকের মৃত্যুর তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। ঘটনায় যুবকের স্ত্রী, তাঁর প্রেমিক ও 

Advertisement

অন্য এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা। নিহত প্রশান্ত (৩৫) পশ্চিম এশিয়ায় চাকরি করতেন। গত ২৭ বা ২৮ জুন সে বাড়িতে ফিরে আসে। স্ত্রী সন্ধ্যার বিবাহ বর্হিভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রশান্ত। তাই তাঁকে খুনের পরিকল্পনা করেছিল সন্ধ্যা ও তার প্রেমিক অনিল। জানা গিয়েছে, অপরাধের কথা স্বীকার করেছে তিনজনই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ