Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল

কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল
  • ৮ মে, ২০২৫ ০৮:০৫

মেষ: চলাফেরা সাবধান হন, পড়ে গিয়ে দেহে আঘাত লাগতে পারে। ভূসম্পত্তিগত মামলায় জয়লাভের যোগ। মায়ের শরীর বেগ দিতে পারে।

Advertisement

বৃষ: কাজকর্মে দিনটি শুভ। অর্থকড়ি উপার্জন ভালো হবে। বিদ্যায় অগ্রগতি।

মিথুন: পেশার প্রসার ও সুনাম। অর্থকড়ি দিকটি শুভ। কাজকর্মে চাপ থাকবে।

কর্কট: একাধিক সূত্র থেকে অর্থাগম ও সঞ্চয়ের যোগ। চিকিৎসকদের পক্ষে দিনটি শুভ। বিদ্যার্থীরা শুভ ফল পাবেন।

সিংহ: একাধিক সূত্রে ধনাগম। দানকর্মে ও সামাজিক কল্যাণকর্মে মনে শান্তি লাভ। প্রেম-প্রণয় যোগ আছে।

কন্যা: কর্মে শুভ ভাব বজায় থাকবে। আয় ও ব্যয়ে স্থিরতার অভাব। উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা।

তুলা: উচ্চশিক্ষা ও গবেষণায় উন্নতির যোগ। শরীরে আঘাত লাগতে পারে। কোনও ভুলের জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

বৃশ্চিক: জটিল কর্ম সম্পাদনের প্রচেষ্টায় সাফল্য ও সুনাম। ইঞ্জিনিয়ারদের পক্ষে দিনটি অনুকূল। ধর্ম কর্মে মতি।

ধনু: যে কোনও স্থানের বিবাদ বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। ভূসম্পত্তিগত ব্যাপারে দিনটি শুভ। মনে অস্থিরতা।

মকর: দিনটি কমবেশি শুভ। ব্যবসায় ও পেশায় অগ্রগতি। উচ্চশিক্ষায় চমকপ্রদ সাফল্য।

কুম্ভ: দিনটি সমস্যাবহুল। প্রতিটি কর্মে কম বেশি সমস্যা আসবে। তারই মধ্যে ব্যবসা এবং বিদ্যায় অপেক্ষাকৃত শুভ।

মীন: যে কোনও কর্মের ক্ষেত্রে দিনটি শুভ। পেশাদারি শিক্ষায় শুভ ফললাভ। শরীর-স্বাস্থ্যের যত্ন নিন।

সম্পর্কিত সংবাদ