Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল...

কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল...
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৮:০৪
Prefer us on Google

মেষ:  দীর্ঘ মেয়াদি সঞ্চয় সূত্রে অর্থ লাভ।  বিশেষ কোনও সুসংবাদে মানসিক আনন্দ। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্যের সম্ভাবনা।

Advertisement

বৃষ:   দীর্ঘদিনের লালিত কোনও আশা পূরণের যোগ। অর্থকরীর দিকটি ক্রমশ বলবান হবে। বিশেষ কোনও যোগাযোগ ও ভাগ্যোন্নতি।

মিথুন:  অপ্রয়োজনীয় ব্যয়-বৃদ্ধির যোগ। প্রেম-প্রণয়ে মন আকৃষ্ট হবে। গৃহ, জমি কেনার সুযোগ পেতে পারেন।

কর্কট: সৃজনশীল কর্মে বড় সাফল্য ও খ্যাতির যোগ। প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ে অর্থ ব্যয়। শরীর-স্বাস্থ্য কমবেশি অনুকূল।

সিংহ:  ঘরে-বাইরে পারিপার্শ্বিক জটিলতা মানসিক চিন্তা বৃদ্ধি করবে। বাক্য ও ব্যবহারে সংযত হন। বিদ্যা চর্চায় অমনোযোগ ও বাধা।

কন্যা: কাজকর্মে বাধা থাকবে। পুরানো রোগ মাথাচাড়া দেওয়ায় দৈহিক ভোগান্তি। প্রেম-প্রণয়ে উৎসাহ বৃদ্ধি।

তুলা:  একাধিক সূত্রে অর্থ লাভ ও সঞ্চয়। গৃহ শান্তি বিঘ্নিত হতে পারে। প্রেম-প্রণয়ে আনন্দ লাভ।

বৃশ্চিক: ধর্মাচরণ ও সৎ সঙ্গে মানসিক প্রফুল্লতা। প্রেম-প্রণয়ে হতাশ হতে পারেন। দাম্পত্যক্ষেত্রে  অশান্তির যোগ। 

ধনু:  কর্মোন্নতি ও পদোন্নতির যোগ।  পেট ও শ্লেষ্মাধিক্যের  সমস্যা হতে পারে । উচ্চ পদস্থ কর্মচারীদের পক্ষে দিনটি শুভ।

মকর:  ব্যবসা ও পেশায় দিনটি শুভ। নতুন যোগাযোগ থেকে আর্থিক শ্রীবৃদ্ধির যোগ।  বিদ্যা অধ্যয়ন ও  অধ্যাপনায় দিনটি শুভ।

কুম্ভ:  কাজকর্মে বিঘ্নের সম্ভাবনা। অর্থকরী দিকটির বলবান হবে। ব্যবসা ও পেশায় দুপুর থেকে বাধা মুক্তি ও অগ্রগতি।

মীন:  ঘরে বাইরে আকস্মিক বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। কর্মব্যস্ততা বাড়বে । প্রেম-প্রণয় ও দাম্পত্যে ছন্দপতন হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ