মেষ: কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে। নতুন কর্ম প্রাপ্তিও অসম্ভব নয়। বিদ্যা ক্ষেত্রে দিনটি বিশেষ অনুকূল।
মেষ: কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে। নতুন কর্ম প্রাপ্তিও অসম্ভব নয়। বিদ্যা ক্ষেত্রে দিনটি বিশেষ অনুকূল।
বৃষ: একাধিক সূত্রে অর্থ লাভ ও নতুন কাজের বরাত পেতে পারেন। ডাক্তার, শিক্ষক, শিল্পীদের পক্ষে দিনটি অনুকূল।
মিথুন: দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম। ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত হন। পারিবারিক দিকটি কমবেশি শুভ।
কর্কট: কাজকর্মে ব্যস্ততা বাড়বে। কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্য। চিকিৎসক ও ওষুধ বিক্রেতাদের শুভ ফল লাভ।
সিংহ: কাজকর্মে বড় সাফল্যের সম্ভাবনা। আর্থিক উন্নতি হবে। বিদ্যাশিক্ষায় অমনোযোগ ও পরীক্ষায় সাফল্যের অভাব।
কন্যা: পুরনো রোগবৃদ্ধির কারণে ভোগান্তির যোগ। অফিসকর্মীদের পক্ষে দিনটি শুভাশুভ। গণিত শাস্ত্রের চর্চা ও উচ্চশিক্ষায় শুভ।
তুলা: সৃজনশীল কাজকর্মে সাফল্য ও সুনামের যোগ। আর্থিক দিকটিতে অগ্রগতির ধারা বজায় থাকবে। স্বাস্থ্য ভালো যাবে না।
বৃশ্চিক: কাজকর্মে অগ্রগতি। অর্থভাগ্য অনুকূল। বিদ্যায় উন্নতি। পড়ে গিয়ে দেহে আঘাত ও অস্থি ভঙ্গের যোগ।
ধনু: সৃজনশীল কর্মে সুনাম ও প্রতিভার সমাদর। অর্থকড়ি দিকটি অনুকূল। ব্যবহারে সংযম প্রয়োজন।
মকর: কাজকর্মে উন্নতি। আর্থিক দিক অনুকূল। নতুন বরাত প্রাপ্তির যোগ। স্বাস্থ্য কম বেশি শুভ।
কুম্ভ: বিদ্যার্থী ও গবেষকদের উন্নতির দিন। ব্যবসায় ও পেশায় অগ্রগতি। রাজনীতিবিদরা সাফল্য পাবেন।
মীন: কাজকর্মে বাধা থাকবে। আয় ও ব্যয় স্থিরতা থাকবে না। মানসিক অস্থিরতা ও শত্রু বৃদ্ধি।