মেষ: অপ্রিয় বাক্য ও খারাপ ব্যবহারের ঘরে-বাইরে শত্রুতা বাড়বে। ব্যবসায় গতি কমবে। বিদ্যাচর্চায় শুভ। মনে হতাশা।
মেষ: অপ্রিয় বাক্য ও খারাপ ব্যবহারের ঘরে-বাইরে শত্রুতা বাড়বে। ব্যবসায় গতি কমবে। বিদ্যাচর্চায় শুভ। মনে হতাশা।
বৃষ: একাধিক সূত্রে অর্থ উপার্জন হবে । পেশা বা কর্মস্থলে আপনার কর্ম সাফল্যে সুনাম বৃদ্ধি। শরীর-স্বাস্থ্যের যত্ন নিন।
মিথুন: সব কর্মেই বাধা থাকবে। মানসিক অস্থিরতা ও উত্তেজনা কমাতে চেষ্টা করুন। বিদ্যার্থীদের পক্ষে শুভ দিন।
কর্কট: কর্মসূত্রে স্থানান্তর গমনে সাফল্য। অর্থ ভাগ্য শুভ। দেহে আঘাত ও রক্তপাতের আশঙ্কা।
সিংহ: কর্মকেন্দ্রিক অতি ব্যস্ততায় শারীরিক অবসন্নতা। যে কোনও কর্মে ভবিষ্যৎ ভেবে কাজ করুন। পরীক্ষায় মনোমতো ফলের অভাব।
কন্যা: সপরিবারে দূর ভ্রমণের পরিকল্পনা। সন্তানের অভব্য আচরণে মনঃকষ্ট। কাজকর্ম, ব্যবসা, পেশায় উন্নতি।
তুলা: হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে উন্নতি। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সতর্ক হন। শরীর নিয়ে চিন্তা বাড়বে।
বৃশ্চিক: ব্যবসায়ী এবং পেশাদারদের কর্মে শুভ ফল। সন্তানের জন্য চিন্তা। পুরনো রোগের বৃদ্ধি।
ধনু: ধর্মাচরণ ও দেবসেবায় মানসিক তৃপ্তি। কাউকে টাকা ধার দিলে আর ফেরত পাবেন না। কর্ম এবং বিদ্যায় উন্নতি।
মকর: দিনটি সমস্যাবহুল। কর্ম-ব্যবসা-পেশা সবেতেই বিলম্বিত সাফল্য। বিদ্যুৎ,অগ্নি ও যানবাহন চালনায় বিশেষ সতর্ক হন।
কুম্ভ: উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে দেহে আঘাত ও রক্তপাতের আশঙ্কা। স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব। উপার্জন বাড়বে।
মীন: পেশাদারি কর্ম ও বৃত্তিমূলক শিক্ষায় উন্নতি। নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। মাঝেমধ্যে মনে হতাশা আসবে।