মেষ: বহুকাঙ্ক্ষিত কোনও সুখবর প্রাপ্তির যোগ। পেশাদার ব্যক্তিগণের আর্থিক উন্নতি। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।
মেষ: বহুকাঙ্ক্ষিত কোনও সুখবর প্রাপ্তির যোগ। পেশাদার ব্যক্তিগণের আর্থিক উন্নতি। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।
বৃষ: একাধিক সূত্রে অর্থপ্রাপ্তি ও কিঞ্চিৎ অর্থ সঞ্চয়ও অসম্ভব নয়। নতুন কোনও প্রেম-প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। ধর্ম কর্মে মন।
মিথুন: পারিবারিক ও পেশাগত দিকে হঠাৎ আসা সমস্যায় বিচলিত হয়ে পড়তে পারেন। ছাত্র-ছাত্রীদের পক্ষে দিনটি অনুকূল।
কর্কট: পারিপার্শ্বিক জটিলতায় চিন্তা বৃদ্ধি। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির যোগ। ধর্ম কর্ম ও দান কর্মে মানসিক তৃপ্তি।
সিংহ: গৃহের প্রয়োজনীয় কাজকর্মের জন্য ব্যস্ততা বাড়বে। সন্তানের বিদ্যা শিক্ষায় মনোযোগের অভাব। গৃহে প্রিয়জন সমাগম।
কন্যা: দাম্পত্যে ও পরিবারের সঙ্গে কলহের প্রবল আশঙ্কা। শরীর-স্বাস্থ্য ভালো যাবে না। সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন।
তুলা: শরীর-স্বাস্থ্যের অবনতিতে চিন্তা বৃদ্ধি। সাংগঠনিক কাজ সমাধা করতে দ্রুত সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক: পুরনো রোগের বৃদ্ধিতে স্বাস্থ্য সমস্যা। পারিবারিক দিকটি মনোমতো হবে না। সন্তানের বেয়াদবির জন্য মনঃকষ্ট।
ধনু: নতুন কর্মপ্রাপ্তি বা সংস্থাগত পরিবর্তনের প্রবল সম্ভাবনা। শত্রু সংখ্যা বাড়বে। বাক্য ও ব্যবহারে মার্জিত হন।
মকর: বাতজ বেদনার বৃদ্ধিতে স্বাভাবিক চলাফেরায় বাধা। বিশেষ কোনও সুখবর পেতে পারেন। উপার্জন যোগ আছে।
কুম্ভ: ব্যবসায় লাভের অঙ্ক বাড়বে। রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের কাজকর্মে বিশেষ সতর্কতা প্রয়োজন।
মীন: পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্য মানসিক অস্থিরতা বাড়বে। কাজকর্ম এবং বিদ্যাচর্চায় বাধা থাকবে।