


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ শুক্রবার সংসদের বাজেট অধিবেশনের শেষ দিন। তাই সংসদের অন্দরে ভুয়ো ভোটার এবং ক্লোনড আধার ইস্যুতে আলোচনার সুযোগ না পেয়ে আজ সংসদ চত্বরে ধর্না বিক্ষোভের পরিকল্পনা করেছে তৃণমূল। দলের সাংসদদের সকাল সাড়ে নটার মধ্যে সংসদে হাজির হতে বলা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার লোকসভার জিরো আওয়ারে ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে পাঁচদিন কাজের পক্ষে সওয়াল করে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগের দাবি তোলা হয়। একইভাবে তৃণমূল সাংসদ শর্মিলা সরকার মানসিক অসুস্থতার বিষয়ে সরকারকে গুরুত্ব দেওয়ার দাবি করেন। যদিও তিনি বক্তব্য সম্পূর্ণ করার আগেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলেই অভিযোগ। আবু তাহের খান মুর্শিদাবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আর্থিক সমস্যা মেটানোর দাবি করেন। অসিত কুমার মাল বর্ধমান-মালদা লোকাল ট্রেন স্টপেজ বাড়ানোর দাবি করেন। ৃ