Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ জন্মবার্ষিকী, শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে সাজসাজ রব

এই প্রথম হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালনকে ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে। জিরাটে ভারতকেশরী শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে রয়েছে।

আজ জন্মবার্ষিকী, শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে সাজসাজ রব
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এই প্রথম হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালনকে ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে। জিরাটে ভারতকেশরী শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে রয়েছে। বিধানসভা নির্বাচন পর্বে সেই বাড়িকে ঘিরে স্মৃতি সংরক্ষণের বড়ো প্রকল্প ঘোষণা করেছিলেন বিজেপির অন্যতম শীর্ষনেতা অমিত শাহ। তারপর রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি। এবারই প্রথম শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেকে ঘিরে সরকারি স্তরে অনুষ্ঠানের তৎপরতা ভিন্নমাত্রা পাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোরপ্রস্তুতি চলছে বলাগড়ের জিরাটে। বিষয়টি ঘিরে বিজেপির অন্দরমহলেও ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, ৬ জুলাই ভারতকেশরীর জন্মবার্ষিকী তাঁর ভিটেতেই সরকারি উদ্যোগে পালন করা হবে। সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে পারব ভেবেই আনন্দ হচ্ছে। এদিকে, শ্যামাপ্রসাদকে ঘিরে উন্মাদনার বিষয়টি প্রকাশ্যে এসেছে আরও একটি ঘটনায়। চন্দননগর লাইব্রেরির উদ্যোগে একগুচ্ছ অনুষ্ঠান হয়েছে। চন্দননগর লা‌ইব্রেরির গ্রন্থাগারিক সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ক্যুইজ থেকে প্রবন্ধ প্রতিযোগিতা, সেমিনার হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসাহ ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ