Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬

আজ কার্গিল বিজয় দিবসের বর্ষপূর্তি, লাদাখে শহিদ স্মরণ

আজ, রবিবার কার্গিল যুদ্ধের বিজয় দিবস। সেই উপলক্ষ্যে লাদাখে দু’দিনব্যাপী শৌর্য সন্ধ্যার আয়োজন করেছে সেনাবাহিনী। মোটরসাইকেলের কেরামতির পাশাপাশি লাদাখ স্কাউট রেজিমেন্টাল সেন্টার ব্যান্ডের তরফে শনিবার বিকালে সাংস্কৃতিক প্রদর্শন করা হয়।

আজ কার্গিল বিজয় দিবসের বর্ষপূর্তি, লাদাখে শহিদ স্মরণ
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দ্রাস: আজ, রবিবার কার্গিল যুদ্ধের বিজয় দিবস। সেই উপলক্ষ্যে লাদাখে দু’দিনব্যাপী শৌর্য সন্ধ্যার আয়োজন করেছে সেনাবাহিনী। মোটরসাইকেলের কেরামতির পাশাপাশি লাদাখ স্কাউট রেজিমেন্টাল সেন্টার ব্যান্ডের তরফে শনিবার বিকালে সাংস্কৃতিক প্রদর্শন করা হয়। অপারেশন বিজয়–এর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ২৫ ও ২৬ জুলাই দ্রাস সেক্টরের সান্ডো টপ-এ ওই অনুষ্ঠানসূচি রয়েছে। কার্গিলের ঐতিহাসিক সেই যুদ্ধক্ষেত্র ও লামোচেন ভিউপয়েন্টকে সামনে রেখে রয়েছে সান্ডো টপ। সেখানেই চলছে কার্গিল শহিদ স্মরণ। শনিবার অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই ভিডিয়ো ক্লিপে কার্গিল যুদ্ধের শহিদদের স্মরণে ‘যুদ্ধ সংস্করণ’ প্রদর্শিত হয়। তারপর ১৭ মিনিটের ভিডিও ক্লিপে ৪০ জন শহিদকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।  কার্গিল শহিদদের পরিবারের পাশাপাশি ওই যুদ্ধে যাঁরা লড়েছিলেন তাঁরা সকলেই অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া মেজর জেনারেল অমিত প্রকাশ সিং এবং শীর্ষস্থানীয় সেনা অফিসাররা উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় বিশ্বনাথন স্টেডিয়ামে ‘গৌরবময় সংস্কৃতি’ নামে একটি অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে। রবিবার কার্গিল স্মৃতিসৌধে সেনাবাহিনীর তরফে ‘শ্রদ্ধাঞ্জলি সমারোহ’ পালন করা হবে। প্রধান অতিথি হিসাবে থাকবেন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ