Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ শ্যামাপ্রসাদের জন্মদিবসে নানা কর্মসূচি, বাংলা সফরে শাহ

আজ শ্যামাপ্রসাদের জন্মদিবসে  নানা কর্মসূচি, বাংলা সফরে শাহ
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার প্রয়াত জননেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস উপলক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে একাধিক কর্মসূচি পালিত হবে। এই উপলক্ষ্যে ঝটিকা সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেল ৪টা নাগাদ কলকাতায় পৌঁছে প্রথমেই তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভবনে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর নিউ টাউনের ইকো পার্কে জননেতার ১২৫ ফুট দীর্ঘ মূর্তি স্থাপনের জন্য ভূমিপুজোয় অংশ নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর মিলন মেলায় শ্যামাপ্রসাদের জন্য আয়োজিত সভায় যোগ দেবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিও অংশ নেবেন শ্যামাপ্রসাদ-স্মরণ অনুষ্ঠানগুলিতে। মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা সকাল ১১টা নাগাদ রেড রোডে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। রাতেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। প্রসঙ্গত, এনআই অ্যাক্টে রাজ্যে আজ সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ