• আজ রবিবার, প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান। শনিবার থেকেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। স্বল্প পরিসরে তৃতীয় বিয়ের আয়োজন করছেন আমির। শনিবারই বিয়ের প্রস্তুতির একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। প্রবল বৃষ্টির মধ্যেই চলছে কাজ। মুম্বইয়ের পালি হিলের আমিরের বাসভবনে ঢুকছে অনুষ্ঠানের জিনিসপত্র। বাড়ির চারদিক সেজে উঠেছে আলো, মালায়। এই অনুষ্ঠানে অতিথি তালিকা সীমিত। ইন্ডাস্ট্রির অভ্যন্তরে অবশ্য গুঞ্জন বন্ধুকে শুভেচ্ছা জানাতে শাহরুখ, সলমন আসতে পারেন।



