মেষ: কাপড় জামা বা মনিহারি দ্রব্যের ব্যবসায় সকালের দিকে বাধা থাকবে। গৃহ পরিবেশ কমবেশি শুভ। আয় বাড়বে।
মেষ: কাপড় জামা বা মনিহারি দ্রব্যের ব্যবসায় সকালের দিকে বাধা থাকবে। গৃহ পরিবেশ কমবেশি শুভ। আয় বাড়বে।
বৃষ: পারিবারিক ধর্মানুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ ও আনন্দ লাভ। কর্মস্থল কমবেশি অনুকূল। আয়ের দিকটি শক্তি লাভ করবে।
মিথুন: কাজকর্মে অগ্রগতি হবে। চিকিৎসক ও উকিলদের কর্মের প্রসার ও সুনাম। ধর্মকর্মে মন।
কর্কট: গৃহ নির্মাণে ব্যাঙ্ক ঋণ প্রাপ্তির প্রচেষ্টায় সফল হবেন। প্রবাসী নিকট জনের ঘরে ফেরার সুসংবাদ পেতে পারেন। মনে অস্থিরতা।
সিংহ: অর্থকড়ি উপার্জন ক্রমশ বাড়বে। অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় ভালো হবে। শরীর-স্বাস্থ্য কমবেশি শুভ।
কন্যা: পেশাদারি কাজকর্মে চমকপ্রদ সাফল্য ও সুনামের যোগ। মূল্যবান ধাতু ক্রয়ে লাভ পাবেন। দায়িত্বপূর্ণ কার্যে সফলতা।
তুলা: সাংগঠনিক কার্যে সাফল্য ও সুনাম। বস্ত্র ও সুগন্ধি দ্রব্যের ব্যবসায় বিশেষ অগ্রগতি। অর্থকরী উপার্জন ভালো হবে।
বৃশ্চিক: সপরিবারে তীর্থ ভ্রমণের যোগ আছে। গৃহে আনন্দ উৎসবের তোড়জোড়। আয় বুঝে ব্যয় করুন।
ধনু: গৃহে শুভ কর্মের তোড়জোড়। সম্পত্তি বৃদ্ধির প্রবল সম্ভাবনা। ডাক্তারদের পক্ষে দিনটি শুভ।
মকর: একাধিক সূত্রে অর্থ প্রাপ্তি ও সঞ্চয় যোগ। যানবাহন ক্রয়ের প্রবল সম্ভাবনা। সন্তান ও নিজের শরীর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে।
কুম্ভ: কাজকর্মে উন্নতি ও সেই সূত্রে বিদেশ গমনও অসম্ভব নয়। অর্থকরী উপার্জন ভালো হবে। বিদ্যায় ও গবেষণায় অগ্রগতি।
মীন: কর্মোন্নতি ও পদোন্নতির যোগ আছে। ঘরে বাইরে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে চেষ্টা করুন। আর্থিক শক্তি বৃদ্ধি পাবে।