Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ কী রয়েছে আপনার ভাগ্যে? জানুন রাশিফল

আজ কী রয়েছে আপনার ভাগ্যে?  জানুন রাশিফল
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৮:০৪
Prefer us on Google

মেষ: পেশাদারি বিদ্যার  অনুশীলনে বিশেষ শুভ।  আমদানি রপ্তানির ব্যবসায় বাধার সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি।

Advertisement

বৃষ:  ধর্মাচরণ ও তীর্থভ্রমণে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। যে কোনও ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন। শুভ যোগাযোগ থেকে উপার্জন বৃদ্ধি।

মিথুন: কর্ম প্রচেষ্টায় সাফল্য পাবেন। পারিবারিক ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে।  আর্থিক দিকটি মানানসই।

কর্কট:  আকস্মিক রোগ  বৃদ্ধিতে ভোগান্তির যোগ।  আর্থিক প্রগতি বজায় থাকবে।  কর্মপরিবেশে শত্রু দ্বারা ক্ষতির আশঙ্কা।

সিংহ:   অর্থভাগ্য শুভ। কাজকর্ম এগবে। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য।

কন্যা:  নতুন কর্ম প্রাপ্তির সুসংবাদ পেতে পারেন। বিজ্ঞান ও গণিত শাস্ত্রের চর্চায় অগ্রগতি। বাতজ বেদনা বৃদ্ধি পাবে।

তুলা:  প্রেম-প্রণয় যোগ বিদ্যমান। কর্মস্থলে পরিবেশগত জটিলতা থাকবে। চিকিৎসকদের পক্ষে দিনটি অনুকূল।

বৃশ্চিক:  অনেক প্রচেষ্টার পর কর্ম লাভ হতে পারে। মিত্রজনের বিরুদ্ধাচরণে মানসিক কষ্ট। ব্যবসা ও পেশায় উন্নতি।

ধনু:  কর্ম সাফল্যে। উপার্জন বৃদ্ধির ফলে মানসিক প্রফুল্লতা। চিকিৎসকদের পক্ষে শুভ দিন। ব্যবসায় সাফল্য পাবেন।

মকর: যে কোনও ব্যবসায় দিনটি অনুকূল।  লাভের অঙ্ক বাড়বে। নূতন বড় বরাত প্রাপ্তির যোগ। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কুম্ভ:  বিদ্যাচর্চা ও  অধ্যয়নের ক্ষেত্রে  দিনটি শুভ।  ব্যবসায়ী ও পেশাদারদের কোনও সুখবর প্রাপ্তির যোগ।

মীন: অর্থ  উপার্জন বৃদ্ধি পাবে। কর্ম নিয়ে বিদেশ যাত্রা হতে পারে।  ব্যয়  বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ