Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাশিফল

আপনার আজকের দিনটি

আপনার আজকের দিনটি
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

Advertisement

মেষ: কাজকর্মে অপ্রত্যাশিত বাধায় প্রত্যাশিত গতির অভাব। অর্থ উপার্জন কমবেশি ভালো হবে। বিদ্যায় উন্নতি।

বৃষ: একাধিক সূত্র থেকে অর্থ লাভ ও সঞ্চয়। শিল্পী, সাহিত্যিকদের সামনে ভালো সুযোগ আসতে পারে। বাতের ব্যথা বাড়বে।

মিথুন: কাজকর্মে উন্নতি। উচ্চ শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য। পতন ও অস্থিভঙ্গের যোগ আছে।

কর্কট: অনেক প্রচেষ্টা ও পারস্পরিক আলাপ আলোচনার পর পারিবারিক সম্পত্তি বিভাজনে সাফল্য। বিদ্যা ও কর্ম অনুকূল।

সিংহ: বিদ্যাচর্চায় অমনোযোগ ও বাধা। কর্মপরিবেশে উন্নতি ও উপরওয়ালার আস্থা লাভ। আঘাত রক্তপাতের যোগ।

কন্যা: গুণীজনের সাহায্য লাভ ও পারিপার্শ্বিক প্রতিকূলতা থেকে মুক্তি। অর্থকড়ি দিকটি অনুকূল। বিদ্যায় সাফল্য।

তুলা: স্ত্রী বা সন্তানের স্বাস্থ্য-চিন্তায় মানসিক উদ্বেগ। কর্মস্থলে প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। লেখক শিল্পীদের শুভ দিন।

বৃশ্চিক: তীর্থ ভ্রমণ ও দেব দর্শনে দৈব ফল লাভ। ব্যবসাপাতি ভালো চলবে। গৃহে পারস্পরিক সম্পর্কের উন্নতি।

ধনু: সামাজিক কল্যাণকর্ম বা সৃজনশীল কর্মে শুভফল। পদস্থ আধিকারিক বা প্রশাসনের প্রধানদের কর্ম সাফল্য ও যশলাভ।

মকর: একাধিক সূত্রে অর্থ লাভ। ব্যবসায় উন্নতি হলেও বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হন। ঘরে বাইরে শত্রু বাড়বে। 

কুম্ভ: অপ্রিয় বাক্য ও উগ্র আচরণে বিপদে পড়তে পারেন। আগুন ও জল থেকে সাবধান হন। আঘাতযোগ আছে।

মীন: আয় ক্রমশ বাড়বে। ব্যবসায় দুপুর থেকে গতি বৃদ্ধি। স্বাস্থ্যহানির আশঙ্কা।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ