Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাশিফল

আপনার আজকের দিনটি

আপনার আজকের দিনটি
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

Advertisement

মেষ: ধর্ম কর্মে মনোযোগ বৃদ্ধি। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। দূর ভ্রমণে বাধা।

বৃষ: সৃজনশীল কাজকর্মে বড় সাফল্য ও খ্যাতিলাভ। গৃহশান্তি বজায় থাকবে। ব্যবসা ও পেশায় উন্নতি।

মিথুন: দাম্পত্য কলহের জন্য মনঃকষ্ট। কর্মস্থলে অসতর্কতায় বিড়ম্বনা। স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট: শিক্ষাব্রতীদের সুনাম বৃদ্ধি। ডাক্তার ও ব্যবসায়ীদের পক্ষে অনুকূল সময়। বাত ও উদরপীড়ায় কষ্ট ভোগ।

সিংহ: পুরনো রোগের বৃদ্ধিতে দেহকষ্ট। কর্মক্ষেত্রটি শুভাশুভ মিশ্র। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে।

কন্যা: দুপুর থেকে কাজকর্মের বাধা কাটবে ও কর্মোন্নতি হবে। দাম্পত্যে অশান্তি। অর্থভাগ্য কমবেশি শুভ।

তুলা: ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য। নতুন কাজের যোগাযোগ প্রাপ্তি। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

বৃশ্চিক: উপকৃত ব্যক্তির দ্বারা অপযশ। মানসিক অস্থিরতা ও হতাশা। কর্মে ও ব্যবসায় শুভ।

ধনু: জ্ঞাতি বা পড়শিদের সঙ্গে কলহের সম্ভাবনা। কাজকর্ম ভালো হবে। দেহে আঘাতযোগ আছে।

মকর: একাধিক সূত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ। কর্মসূত্রে স্থানান্তর গমনের সম্ভাবনা। সন্তানের জন্য চিন্তা ভাবনা বাড়বে।

কুম্ভ: পড়ে গিয়ে দেহে আঘাত ও রক্তপাতের যোগ। ব্যবসায় কমবেশি অগ্রগতি। গৃহ পরিবেশে শান্তি বজায় থাকবে।

মীন: অনেক প্রচেষ্টার পরেও কর্ম সাফল্য অধরা থাকবে। অর্থকড়ি দিকের উন্নতি হবে। দেহে আঘাত লাগতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ