Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজকের রাশিফল: কেমন যাবে আপনার দিন?

আজকের রাশিফল: কেমন যাবে আপনার দিন?
  • ২৯ মে, ২০২৫ ০৮:০৫
Prefer us on Google

মেষ: অনেক প্রচেষ্টার পর পারিবারিক সম্পত্তি প্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য ও কর্মে আনন্দ লাভ।

Advertisement

বৃষ: একাধিক সূত্রে সম্পদ প্রাপ্তি ও মনে প্রফুল্লতা। গবেষকরা তাঁদের কাজের স্বীকৃতি পেতে পারেন। প্রেম-প্রণয় বাধাহীন। 

মিথুন: ভুল সিদ্ধান্তে বিপদগ্রস্ত হতে পারেন। সন্তানের কৃতিত্বে গর্ববোধ। দাম্পত্য ক্ষেত্রটি মোটামুটি।

কর্কট: কর্মস্থলে সাফল্য ও সুনামপ্রাপ্তি। ব্যবসায় কিছুটা উন্নতি হবে। প্রেম-প্রণয় যোগ আছে।

সিংহ: পুরনো রোগের বৃদ্ধিতে আকস্মিক দেহকষ্ট। পারিবারিক ক্ষেত্রটি কমবেশি শুভ। নতুন যোগাযোগ স্থাপনে দিনটি অনুকূল।

কন্যা: নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক উন্নতি। গৃহ পরিবেশ একপ্রকার থাকবে। সন্তানকে নিয়ে অশান্তি হতে পারে।

তুলা: পুরনো রোগবৃদ্ধির ফলে দৈহিক ভোগান্তি ও মানসিক বলহীনতা। কাজকর্ম কমবেশি এগবে। উপার্জন যোগ অনুকূল।

বৃশ্চিক: সৃজনশীল কর্মে বড় সাফল্য ও সম্মান বৃদ্ধি। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট। আর্থিক দিকটি অনুকূল।

ধনু: ঘরে বাইরে কাজের ব্যস্ততা বাড়বে। ব্যবসায়ী, রাজনীতি ও বিচারকদের পক্ষে দিনটি অনুকূল। মনে ধর্মভাব জাগ্রত হবে।

মকর: ব্যবসায় শুভ। পেশায় উন্নতি। পারিপার্শ্বিক পরিবেশের জটিলতার জন্য মানসিক চাঞ্চল্য। আর্থিক প্রগতি বজায় থাকবে।

কুম্ভ: পিতা বা মাতার স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা ও উদ্বেগ বৃদ্ধি। দাম্পত্য ক্ষেত্রে মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

মীন: উগ্র ব্যবহার ও অপ্রিয় বাক্যের জন্য ঘরে বাইরে শত্রু বৃদ্ধি হবে। ব্যবসায় ও পেশায় অগ্রগতি। মানসিক চাঞ্চল্য থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ