মেষ: আইনি কর্মে ব্যস্ততা বাড়বে। ব্যবসা ও পেশা কম-বেশি শুভ। কর্ম পরিবর্তনের যোগ আছে। বিদ্যায় শুভ।
মেষ: আইনি কর্মে ব্যস্ততা বাড়বে। ব্যবসা ও পেশা কম-বেশি শুভ। কর্ম পরিবর্তনের যোগ আছে। বিদ্যায় শুভ।
বৃষ: অপ্রত্যাশিত একাধিক সূত্র থেকে ধনাগম ও মানসিক প্রফুল্লতা। পেটের সমস্যা বিব্রত করতে পারে। পেশাদারি উচ্চশিক্ষায় অগ্রগতি।
মিথুন: বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপনে লাভবান হবেন। ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হোন।
কর্কট: কর্মে উন্নতি ও বদলির যোগ। চিকিৎসা শাস্ত্রের বিদ্যার্থীদের পক্ষে অনুকূল সময়। আর্থিক উন্নতি হবে।
সিংহ: মাথার যন্ত্রণার জন্য স্বাভাবিক কাজকর্মে বাধা ও দেহকষ্ট। প্রেম-প্রণয় যোগ আছে। বিদ্যাক্ষেত্রে মনমতো ফল লাভে বাধা।
কন্যা: সপরিবারে মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা। আইটি কর্মী ও সেলসম্যানদের পক্ষে দিনটি অনুকূল। মনে অস্থিরতা।
তুলা: যে কোনও কাজকর্মে বিশেষত নির্মাণকর্মে অপ্রত্যাশিত বাধায় বিচলিত হতে পারেন। বিশেষ কোনও যোগাযোগ কেটে যাওয়ায় মনঃকষ্ট।
বৃশ্চিক: কাজকর্মে উন্নতি ও কর্মকেন্দ্রিক ব্যস্ততা বাড়বে। যন্ত্রবিদ ও সমরাস্ত্রবিদদের পক্ষে দিনটি অনুকূল। অর্থপ্রাপ্তির যোগ আছে।
ধনু: কাজকর্মে উন্নতি। পরিকল্পনা রূপায়ণে সাফল্য ও সম্মান প্রাপ্তি। বিচারক ও প্রশাসনিক উচ্চ পদাধিকারীদের পক্ষে দিনটি অনুকূল।
মকর: দিনটি শুভ। সপরিবারে আনন্দ উপভোগ বা নিকট ভ্রমণের যোগ আছে। অর্থ-কর্ম দিক শুভ। দেহে আঘাতপ্রাপ্তির আশঙ্কা থাকায় সতর্ক হন।
কুম্ভ: প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগের কর্মীদের পক্ষে কর্ম প্রচেষ্টায় সাফল্য। অর্থকরী ক্ষেত্রটি অনুকূল।
মীন: একাধিক সূত্র থেকে অর্থাগম ও সঞ্চয়ের যোগ। যানবাহন ক্রয়ের আগে চিন্তা ভাবনা করুন। মনে অস্থিরতা থাকবে।