Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টিএমসিপির প্রতিষ্ঠা দিবস: তৃণমূলের দুই গোষ্ঠীকেই অনুমতি

তৃণমূলের দুই গোষ্ঠীকেই শর্তসাপেক্ষে ২৮ আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনে অনুমতি দিল হাইকোর্ট

টিএমসিপির প্রতিষ্ঠা দিবস: তৃণমূলের দুই গোষ্ঠীকেই অনুমতি
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের দুই গোষ্ঠীকেই শর্তসাপেক্ষে ২৮ আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনে অনুমতি দিল হাইকোর্ট। এত বছর ধর্মতলায় মেয়ো রোডে সভা প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালন করত তারা। এবার দুই গোষ্ঠীই মেয়ো রোডে সভা করার অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। তবে আদালত কাউকেই মেয়ো রোডে সভা করার অনুমতি দেয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, কালীঘাটপন্থী তৃণমূল ওইদিন ক্যাথিড্রাল রোডে কর্মসূচি করবে। ঋতব্রতপন্থী শিবির কর্মসূচি পালন করবে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে। দুই গোষ্ঠীর সভাতেই ১৫০০ জনের বেশি সমাগম করা যাবে না। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভা করা যাবে। এদিন শুনানি চলাকালীন বিচারপতি বলেন, ‘একযোগে সভা করলে ব্রিগেডে ১০ হাজার জমায়েতের অনুমতি দেব।’ 

Advertisement

কর্মসূচির জন্য বুধবারের মধ্যে দু-পক্ষকেই ২০ জন করে স্বেচ্ছাসেবকের ফোন নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। সভার দিন যান চলাচল যাতে স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে হবে স্বেচ্ছাসেবকদের। কলকাতা পুলিশকেও ওইদিনের কর্মসূচির জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ