Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টিএমসিপির প্রতিষ্ঠা দিবস: জল গড়াল কোর্টে

এবার তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে জল গড়াল হাইকোর্টে।

টিএমসিপির প্রতিষ্ঠা দিবস: জল গড়াল কোর্টে
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: এবার তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে জল গড়াল হাইকোর্টে। ২৮ আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। ওইদিনের সভার অনুমতি চেয়ে কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আইনজীবী অর্ককুমার নাগ জানান, সভার অনুমতি চেয়ে ২৭ জুলাই পুলিশকে চিঠি দেওয়া হয়। মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে সভার অনুমতি চাওয়া হয় ৩ ও ৭ আগস্ট। কিন্তু সাড়া মেলেনি বলে জানান অর্কবাবু। শুনানির সম্ভাবনা আগামীকাল, বুধবার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ